সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবিরকে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

ইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবিরের গাইবান্ধায় শুভাগমন উপলক্ষে মঙ্গলবার জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয়।
গাইবান্ধা জেলা বার ভবনে বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড.আহসানুল কবির লাছু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো.আবুল মনসুর মিঞা,নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক কে.এম শহীদ আহম্মেদ,জ্যেষ্ঠ আইনজীবী এ্যাড.সিদ্দিক হোসেন সেলিম, জিপি অ্যাড.সুশীল কুমার ঘোষ, দুদক পিপি অ্যাড.আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, বার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাড নিরঞ্জন কুমার ঘোষ,সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.জাহাঙ্গীর হোসেন,এ্যাড জি.এস আলমগীর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সরওয়ার হোসেন বাবুল।অনুষ্ঠানে সংবর্ধিত বিচারপতি মো. ইকবাল কবির বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..