সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা

মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মোটরসাইকেল নিষিদ্ধ করার সুপারিশ করেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক :
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

ঢাকা তবে যেসব মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে ওই সব ‘সার্ভিস রোডে’ মোটরসাইকেল চলতে পারবে বলেও মত দিয়েছে বিআরটিএ।

আসন্ন ঈদুল আজহায় যাতায়াত নির্বিঘ্ন করা ও দুর্ঘটনা হ্রাসে করণীয় নির্ধারণে রোববার (১৯ জুন) সড়ক পরিবহবন কর্তৃপক্ষের কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আরও ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

কর্মশালায় বলা হয়, গত ঈদ-উল-ফিতরে সারাদেশে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ ছিল মোটরসাইকেল সংশ্লিষ্ট। এছাড়াও দেশের মহাসড়কগুলোতে বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল। বিভিন্ন তদন্ত প্রতিবেদন এবং গণমাধ্যমের তথ্য পর্যালোচনা করে বেশিরভাগ দুর্ঘটনার জন্য মোটরসাইকেলকেই দায়ী করা হয়েছে। এ কারণেই মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

বিআরটিএ জানায়, ২০২১ সালের ঈদ-উল-ফিতরের সময় সারাদেশে ৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৫৮ জন। ঈদযাত্রার সময় প্রতিদিন গড়ে ৭ জন নিহত হয়েছে। আর সর্বশেষ চলতি বছরের ঈদ-উল-ফিতরে সারাদেশে ১০৬টি দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ১৫৬ জন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..