রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত-৪, পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ৪ জন আহত হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন উভয় পক্ষ।

সোমবার (১৩ জুন) রাতে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তরুল ইসলাম।
এর আগে রবিবার দুপুরে আদিতমারী উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকা ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণবত্রিশ হাজারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন (৭৫), মুক্তিযোদ্ধার জামাতা আব্দুল বাতেন (৫০) ও তার ছেলে তারিকুল ইসলাম (২৭) ও অপরপক্ষের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম (৭২)। এদের মধ্যে আব্দুল বাতেন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল ও বাকিরা আদিতমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় আহত বীরমুক্তিযোদ্ধার মেয়ে তহমিনা বেগম বাদী হয়ে ১০ জনের নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অপরপক্ষের আহত পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগেই নথিভুক্ত করা হয়নি বলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রবিবার (১২ জুন) জমি নিয়ে সংঘর্ষের সময় পল্লীচিকিৎসক রফিকুল ইসলামের লোকজন প্রতিপক্ষ আব্দুল বাতেনের ওয়ার্কশপে তৈরিকৃত স্টিলের মূল্যবান মালামাল গোডাউন থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান মালামালগুলো তার বাসা থেকে উদ্ধার করে জিম্মায় রাখেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..