রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাথে পার্কভিউ হসপিটালের সমঝোতা চুক্তি

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্য ও তাদের পরিবারের চিকিৎসাসেবা সহজলভ্য করতে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সাথে পার্কভিউ হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৮জুন) পার্কভিউ হসপিটালের বোর্ডরুমে এ সমঝোতা চুক্তির সাইনিং প্রোগ্রামে অনুষ্ঠিত হয়।

এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যবর্গ পার্কভিউ হসপিটালে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড় পাবেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট খন্দকার এম হেলাল সিআইপি এবং পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য মো. ওসমান, নুরুল কবির, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন কুসুমপুরী ও সাজ্জাদ রনি।

এছাড়া উক্ত চুক্তির সাইনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ল্যাব ডাইরেক্টর ডাঃ আহমেদ রহিম, কমপ্লায়েন্স ডাইরেক্টর ডাঃ সালাহউদ্দিন এমএইচ চৌধুরী, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলামসহ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..