বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কালীগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

মোঃ শাহীন আলম (কালীগঞ্জ) লালমনিরহাট প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

তুই কে রে। আমার বিরুদ্ধে ইউএনওকে অভিযোগ করিস। সাবধানে থাকিস তোর অবস্থা খারাপ করে ফেলবো এরপর অকথ্য ভাষায় গালিগালাজ! এভাবেই দৈনিক আমার সংবাদের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়াকে পথ রোধ করে হত্যার হুমকি দেন একই উপজেলার কাকিনা ইউনিয়নের জেলে পাড়ার মাছ বিক্রেতা সাইদুর অরফে ভাটিয়া।

বুধবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৯টায় কাকিনা জেলে পাড়া মোড় (সাইদুর ভাটিয়ার বাড়ীর সামনে) লালমনিরহাট-বুড়িমারী সড়কে এ হুমকি দেয়।

এ ঘটনায় বুধবার বেলা ৪টা ২০ মিনিটে (৮ জুন) কালীগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়রী) করেছেন সাংবাদিক সাজু মিয়া। জিডি নং-কালীগঞ্জ থানা/৩১৭ । বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন,বিষয়টি জেনেছি। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে হুমকিদাতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক সাজু বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মুঠোফোনে টোল আদায় সম্পর্কে কথা হওয়ার কিছুক্ষণ পরই কাকিনা ভৈরব বাজারের ইজারাদার সাইদুর ভাটিয়া আমাকে হত্যার হুমকি দেয়। সাজু মিয়া আরো বলেন,তথ্য সংগ্রহের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাইতেই পারি। এটাতো আমার অপরাধ না, কিন্তু এ জন্য একজন মাছ ব্যবসায়ী আমাকে হত্যার হুমকি দিতে পারে না। আমি এ ঘটনায় আমার জীবন নিয়ে চরম শংকিত আছি।

ঘটনা সম্পর্কে সাইদুর ভাটিয়ার সঙ্গে তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন,বিষয়টি জেনেছি। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে হুমকিদাতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..