বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

নিখোঁজের ২ দিন পরে তিস্তানদীতে গৃহবধূর লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নিখোজের দুই দিন পর তিস্তা নদীতে ভেসে উঠেছে শরিফা বেগম (২৬) নামে নিখোঁজ এক গৃহবধূর লাশ। বৃহস্পতিবার (২জুন) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলসেতুর পূর্ব পাড়ে নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ। মৃত শরিফা বেগম সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আলুটারী গ্রামের স্রোত আলীর মেয়ে।

সদর থানার এসআই মিজানুর রহমান জানান, প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিয়ে হয় শরিফা বেগমের। বিয়ের পর থেকে তাদের বনিবনা ছিল না। প্রায় বিবাদ লাগত তাদের সংসারে। গত মঙ্গলবার (৩১মে) থেকে শরিফার কোনো খোঁজ নেই বলে তার বাবার পরিবারকে জানায় স্বামীর পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি শরিফার বাবা স্রোত আলী।
দুই দিন পরে বৃহস্পতিবার (২জুন) স্বামীর বাড়ির তিস্তা রেল সেতুর পূর্ব পাড়ে তিস্তা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে তার পরিবারের লোকজন শরিফার শনাক্ত করেন।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..