শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর, কলেজ ছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জুন, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, কলেজ ছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের মোরচারিতাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মরিয়ম (৫২), কলেজ পড়ুয়া শাহনাজ আক্তার (২০), রেজুয়ানা (১১), ওমর ফারুক (১৭), ইসলাম (১৬), খালেদা (২৭)। এ ঘটনায় আঃ রউফ বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদি আঃ রউফ জানান, বাড়ির পাশে সাত শতক একটি জমি কিনে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে এক পাশে টিনসিট ঘর নির্মাণ করি। কিন্তু বেআইনি ভাবে জমি দখলের উদ্যেশে একই এলাকার এবাদুর রহমানের ছেলে আওলাদ হোসেন আলো তার ভাড়াটে সন্ত্রাসী শামিম মিয়া (৪৫), আবদুল লতিফ (৫৫), আজিজুল (২৩), রিপন মিয়া (২২), নাইম (২৯), শাওন (২৭) সোহেল, (২৪) সজীব মিয়া ( ২১), কালা মনির (২৬), রাজু (৩০), সাহানাজ (২৬) শান্তাসহ (৩০) আরো অজ্ঞাত ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে বাড়িঘরে হামলা ও ব্যাপক ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। আহতরা বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..