রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গোপালগঞ্জ ছিনতাই হওয়া টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে সালমা খানম নামে এক নারীর ৩ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এমআই) সজীব কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার পিঙ্গলিয়া গ্রামের সেনা সদস্য মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক
চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছালে মোটর সাইকেলযোগে তিন যুবক এসে তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দু’দিন পরে সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজবাড়ি থেকে গ্রেফতার করাহয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান,
‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এরআগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..