সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

ঢাকা কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে নায়িকা সাদিয়া মির্জা গণমাধ্যমে বলেন, কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রোববার সকাল ১০টা থেকে সোমবার পর্যন্ত নিখোঁজ ছিলেন।

২০২০ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী রাইমা ইসলাম শিমু জানিয়েছিলেন, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ১৮ থেকে ২২টি সিনেমায় অভিনয় করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..