রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যশোরের বেনাপোল ৪৪৭ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক।

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৪৭ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

রবিবার (০৯ জানুয়ারী) গভীর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর খেয়াঘাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগমারী (এ/পি সাং-ভবেরবেড়) গ্রামের মৃতঃ আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম (৪০), একই এলাকার শাহ আলমের ছেলে আরজু ইমরান (১৯) ও বড় আচঁড়া গ্রামের মৃতঃ মঞ্জুরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এএসআই(নিঃ) মোঃ মুরাদ শেখ সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর খেয়াঘাটপাড়া গ্রামস্থ মোঃ আতিয়ার রহমান (৫৫), পিতা-মৃত দ্বীন ইসলাম এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪৪৭ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..