রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনদাস করমচাঁদ গান্ধী’র ১৫২তম জন্মবার্ষিকী পালন।

মোঃ তরিকুল ইসলাম (রাতুল)
  • আপলোডের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

আজ ২রা অক্টোবর২০২১ শনিবার মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহাত্মা গান্ধী স্মারক সদন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এক শান্তি সমাবেশের আয়োজন করেন।
গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির এর সভাপতিত্বে এবং মহাত্মা গান্ধী স্মারক সদন এর সমন্বয়ক হুমায়ুন কবির সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তিতা করেন মহাত্মা গান্ধী স্মারক সদন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আবুল মকসুদ এর ছেলে সৈয়দ নাফিস মকসুদ , ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন,মহাত্মা গান্ধী স্মারক সদন এর শুভানুধ্যায়ী ডাঃ আব্দুল মান্নান, গ্রীন ভয়েস এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল, মাসুদুর রহমান, হাসিব সরকার সাকিব এবং বাপা’র যুগ্ম সম্পাদক জনাব মিহির বিশ্বাস প্রমুখ।

প্রতিবছর ২রা অক্টোবর এই দিনটি সারা বিশ্বে মর্যাদার সঙ্গে পালিত হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।অহিংসা বলতে বোঝায় হিংসা থেকে দূরে থাকা। হিংসা থেকে দূরে থাকাই এ দিবসের মূল কথা।

পৃথিবীর অসহিষ্ণুতা, উত্তেজনা, সহিংসতা বন্ধে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিক নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। এদিনটি গান্ধী জয়ন্তী হিসেবেও পরিচিত।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..