বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

ট্রাফিক পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে নিজের বাইকে আগুন।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

আজ রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক বাইকার।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাড্ডায় লিংক রোডে এ ঘটনা ঘটে। ওই বাইকারের নাম শওকত আলম। তার বাড়ি কেরাণীগঞ্জে।

এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে বিভিন্ন জনের টাইমলাইনে ঘুরছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে- রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটর সাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষুব্ধ একজন ব্যক্তিকে ওই মোটরসাইকেলেই হেলমেট ছুড়ে মারতেও দেখা যায়। আশপাশে থাকা অন্যরা মোটরসাইকেলে পানি দিতে চাইলে ওই ব্যক্তি তাদের বাধা দেন। কারও কথা না শুনে নিজের গাড়িতে আরও পেট্রোল দিতে থাকেন।

বাড্ডা থানার ওসি বলেন, প্যানডেমিক কারণে এই লোকটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তার বাড়ির দোকানটিও খুলতে পারছেন না অর্থের অভাবে। দুই মাস ধরে তিনি উবার চালাচ্ছেন। আজকে ট্রাফিক পুলিশ মামলা দেয়া জন্য তার গাড়ির কাগজপত্র চেক করছিল তখন তিনি মনের দুঃখে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দেন।

ওসি আরও বলেন, এই ঘটনার পরে তিনি চলে গেছেন। আমাদের সিনিয়র স্যাররা বিষয়টি দেখছেন, ট্রাফিক পুলিশের কোনো ঘাটতি ছিল কিনা যাচাই-বাছাই করে দেখা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..