বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার

ধর্ষণ করে আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করায়,কথিত প্রেমিক আতিকসহ ৪ গ্রেফতার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে (২৪) বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করা হয়।

এ ঘটনায় ভিকটিম থানায় মামলা করলে বুধবার রাতেই কথিত প্রেমিক আতিকসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

মাধবপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) এসএম মইন উদ্দিন জানান, এক নারীকে তার কথিত প্রেমিক বিজয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে আতিক মিয়া বুধবাব দুপুরে বিয়ের প্রলোভন দিয়ে পৌর শহরের কাটিয়ারা গ্রামের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে এবং আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আতিক, বাড়ির মালিক এক নারীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় বুধবার রাতেই ধর্ষণ, পর্নোগ্রাফি ও চুরির ধারায় থানায় একটি মামলা করেন ভিকটিম। পুলিশ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..