রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রেলস্টেশনের বাথরুমে খালা‌তো বোন কে ধর্ষণের অভিযোগ।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

কিশোরগঞ্জ রেলস্টেশনের দোতলার রেস্ট হাউজের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ৮টার দিকে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান সাগর (২৮) মেয়েটিকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে আনে। পরে মেয়েটিকে রেলস্টেশনের মূল ভবনের দুতলার রেস্ট হাউজের সিড়ির দক্ষিণ পাশে ভিআইপি রুমের বাথরুমে নিয়ে যায়। সেখানে মেয়েটির হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে সাগর দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত সাগর রেলও‌য়ের প্র‌কৌশল বিভা‌গের চতুর্থ শ্রে‌ণির অস্থা‌য়ী কর্মচা‌রী। নির্যাত‌নের শিকার মে‌য়ে‌টি তার খালা‌তো বোন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, এ ব্যাপারে মেয়েটির ভাই বাদী হয়ে রেলওয়ে থানায় রাতেই মামলা দায়ের করেছেন। আসামী সাগরকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..