রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় গাছের সাথে শত্রুতা।।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

 

নড়াইল লোহাগড়ায় একজন বৃক্ষ প্রেমিকের গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই বৃক্ষ প্রেমিক লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের মনি মিয়া শেখের প্রায় ১৫ শতক জমির উপর সেগুন বাগান রয়েছে। গত বুধবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঐ বাগানের প্রায় ৪০ টি সেগুন গাছ কেটে ফেলে। বৃহস্পতিবার ভোরে বাগানের মালিক মনি মিয়া বাগান পরিচর্যা করতে গিয়ে দেখেন গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মনি মিয়া বৃহস্পতিবার দুপুরেই লোহাগড়া থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন। লোহাগড়া থানার এস আই লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশবাদি যুব সংগঠন “গ্রীন ভয়েস “লোহাগড়া উপজেলার সহ-সমন্বয়ক ও পৌর মেয়র আশরাফুল আলম জানান, বৃক্ষ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি,  সেই ফ্যাক্টরি যে বা যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..