শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

আশুলিয়া থেকে এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক

ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২১ ইং তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যমানের ৫২০ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১,৮৬০/- টাকাসহ নিম্নোক্ত ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ মোঃ সোহরাব আলী (৬৯), জেলা-চাঁপাইনবাবগঞ্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, সাভার ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..