মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অসুস্থ বাবার খোঁজ-খবর নেন না আলোচিত বক্তা তাশরীফ এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন করলো নতুনতারা জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ

লোহাগড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ”কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও লোহাগড়া উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  করেন  জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।
নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, কোর্স সমন্বয়ক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।
উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দীর্ঘ এক মাস এ প্রশিক্ষণ চলবে।  মাসব্যাপী এ আবাসিক প্রশিক্ষণে লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..