রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার  লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার

সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

ভোলা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ২০২৬ নির্বাচিত হয়েছেন।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের সংবর্ধনা দিবেন।
সাহিদা আক্তার সুমনা গতবারও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি ভাবে গণচীন সফর করেন। তাঁর নেতৃত্বে ২০১৮,২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সুমনা সাহিদা সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা রাখেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসাবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে এম.এম.সির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সি ইনএড ডিগ্রি অর্জন করেন। সাহিদা সুমনা কিছুদিন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবেও কর্মরত ছিলেন। তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তাঁর নেতৃত্বে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে আমূল পরিবর্তন সাধিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..