বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার  লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার খোকসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ দূরসম্পর্কের দাদা গ্রেপ্তার

ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মোহাম্মদ রকিবুল হক ফটিকছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উত্তর ধুরুং ও ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—উত্তর ধুরুং ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. ফরহাদ হোসেন (৪২) এবং ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে মাহমুদুল হক (২৮)।
অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ফরহাদ হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার টাকা অর্থদণ্ড এবং মাহমুদুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযানে মোট ২টি মামলা, ৩০ দিনের কারাদণ্ড এবং ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..