সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার 

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছেলে শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এদিকে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুরটির মা তার সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় আসেন। এ সময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান গত ২৭ আগস্ট রাতে তাকে পায়ুপথে ধর্ষণ করেছে। শিশুটির মা বিষয়টি মাদরাসার অপর শিক্ষককে জানান। ওই শিক্ষক শিশুটির কাছে এ বিষয়ে জানতে চাইলে ঘটনার বর্ণনা দেয়।
মাদরাসার আরও পাঁচ শিশু জানায়, গত কয়েকদিন ধরে তাদেরকেও পায়ুপথে শিক্ষক মাহবুবুর রহমান ধর্ষণ করেছে। এসব ঘটনা জানাজানির পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান মাদরাসা থেকে ২৮ আগস্ট পালিয়ে যান। ২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমানে ১৪ জন ছাত্র হেফজ বিভাগে পড়ালেখা করছে। এর মধ্যে ছয়জনকে পায়ুপথে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর শিক্ষক আছেন দুইজন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে তাকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..