শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

কাশিমপুর জেএমবি এক সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে কারা কর্তৃপক্ষ ওই জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করে।

ফাঁসি কার্যকর হওয়া জেএমবি সদস্য ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাখা কানাইকরস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে আসাদুজ্জামান পনির ওরফে আসাদ (৩৭)। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তার কয়েদী নং ৫৪১/এ ছিল।

কারাগার সূত্রে জানা গেছে, গত ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় জেএমবির সক্রিয় সদস্য হিসেবে বোমা বিস্ফোরণে সহযোগিতা করে আসাদুজ্জামান পনির। ওই বোমা হামলায় ৮ জন নিহত এবং অনেক লোক আহত হয়। এ ঘটনায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। এরমধ্যে নেত্রকোনা থানায় মামলা নং- ০৮(১২)২০০৫ ধারা-১২০ বি/৩০২/৩৪/১০৯, আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদন্ড দেন। আদালতের আদেশে আইনী প্রক্রিয়া শেষে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদকে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতদন্ড কার্যকর করা হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে ২০০৫ সালে নেত্রকোনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় ২০ বছরের কারাদণ্ড, কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় একটিতে ১০ বছর অন্যটিতে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও কোতয়ালী থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ফাঁসি কার্যকরে ছিলো জল্লাদ শাহজাহান। মৃত্যু নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার আশিফ রহমান ইভান। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..