শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

ফরিদপুর বোয়ালমারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার থেকে মঙ্গলবার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে হাসিব মোল্যা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩২৪ পিচ ইয়াবা বড়িসহ আটক করে স্থানীয় জনতা।

আটকৃত হাসিব মোল্যা সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে। এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসিব মোল্যা ইয়াবাসহ কাদিরদী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের উপর অবস্থান করে। এ সময় স্থানীয় জনতা তার পকেটে থাকা ইয়াবা বড়ি দেখে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে হাসিব মোল্যাকে আটক করে এবং তার কাছ থেকে ৩২৪ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।

এ ব্যাপারে মামলার বাদি এসআই সরোয়ার হোসেন বলেন, হাসিব মোল্যার নামে মাদক মামলা করা হয়েছে। বুধবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..