রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জ্বালানি সাশ্রয়ে নতুন পরিকল্পনা: ছুটি বাড়ানো ও অনলাইন কার্যক্রমের চিন্তা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহে ঘাটতি ও ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ বিবেচনা করছে।
এ প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং আংশিক ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর বিষয়টি আলোচনায় এসেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে অন্তত আটটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে—সপ্তাহে একদিন অতিরিক্ত ছুটি দেওয়া, সপ্তাহে দুইদিন ঘরে বসে কাজের সুযোগ, অফিসের কাজ আগেভাগে শুরু করা কিংবা মোট কর্মঘণ্টা কমিয়ে আনা।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে কোন পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণ করা হবে।
এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, বর্তমানে স্কুলগুলো সপ্তাহে পাঁচ দিন খোলা থাকলেও তা ছয় দিনে বাড়িয়ে অন্তত তিন দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাস চালুর পক্ষে প্রায় ৫৫ শতাংশ মানুষ মত দিয়েছেন।
আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..