শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ

রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

রাঙ্গাবালী উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশি দাম দিয়েও কাঙ্ক্ষিত পরিমাণে ডিজেল ও পেট্রোল পাওয়া যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্যজীবী, ট্রলার ও লঞ্চ চালক এবং মোটরসাইকেল আরোহীরা।
খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ খুচরা বিক্রেতার দোকানেই তেলের সরবরাহ নেই বা খুবই সীমিত। ফলে গ্রামাঞ্চলের অনেক দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। তেলের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য বন্দর সংশ্লিষ্ট জেলেরা। বিশেষ করে বড়বাইশদিয়া এলাকার বেশিরভাগ দোকানেই তেল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
মোটরসাইকেল চালক জাহাঙ্গীর মোল্লা বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে অনেক মানুষ গ্রামে ফিরছেন। গ্রামে যাতায়াতের প্রধান মাধ্যম মোটরসাইকেল। কিন্তু দুই লিটার তেল প্রয়োজন হলেও পাওয়া যায় মাত্র এক লিটার, তাও বেশি দামে। এভাবে চলতে থাকলে মোটরসাইকেল চালানোই বন্ধ করতে হবে।”
আরেক চালক শাকিল জানান, “লিটারপ্রতি ২০০ টাকা দিয়েও সময়মতো তেল পাওয়া যাচ্ছে না।”
সরেজমিনে দেখা গেছে, এ অঞ্চলের অধিকাংশ মানুষ মৎস্যজীবী। ডিজেলের অভাবে শত শত ট্রলার ঘাটে নোঙর করে আছে। প্রয়োজনীয় তেল না পাওয়ায় গভীর সমুদ্রে যেতে পারছেন না জেলেরা, ফলে তারা মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছেন।
খুচরা ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লা বলেন, “গত এক সপ্তাহ আগে গলাচিপায় ৫০ হাজার টাকা জমা দিয়েও এক লিটার পেট্রোল পাইনি। আমরা চাহিদার ১০ শতাংশ তেলও পাচ্ছি না, তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারছি না।”
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এ পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ক্রেতা ও ব্যবসায়ীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..