মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

হ/ত্যা মামলার জেরে মদনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

নেত্রকোনার মদনে শিক্ষানবিশ আইনজীবী হাফিজুর রহমান হত্যা মামলার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে নিহতের পরিবারের গরু ও নগদ ২০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপরদিকে প্রতিপক্ষের দুটি টিনশেড ঘর ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা–ছালাকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী হাফিজুর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় মোতাহার আলম রফিককে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে প্রধান আসামি আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। হত্যা মামলার পর থেকেই তার পক্ষের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন।
শনিবার সকালে নিহতের চাচাতো ভাই রিগান হাওর থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রতিপক্ষের লোকজন ঘর নির্মাণ শুরু করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত মিলন, মৌখিত, সামারুল ও খেলনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। অপরদিকে প্রতিপক্ষের আহত রিগেনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আইনজীবীর বড় ভাই ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য কিরণ চৌধুরী বলেন, “চার বছর আগে আমার চাচাতো ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু মামলার বিচার এখনও শেষ হয়নি। এর মধ্যেই তারা বাড়িতে এসে ঘর নির্মাণ করে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা এতে বাধা দিয়েছি।”
অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মোতাহার আলম রফিক বলেন, “আমরা চার বছর ধরে বাড়িছাড়া। সম্প্রতি বাড়িতে এসে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়, সেখান থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। গরু লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
মদন থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামানা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..