রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রাঙ্গাবালী উপজেলায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সময় রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গণ অধিকার পরিষদ, রাঙ্গাবালী প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণও ফুল অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা ও সংস্কৃতির অহংকার। ভাষাশহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে।”
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা। এই আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গাবালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..