ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জজ কোর্ট, ভোলা বালক উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি মহিলা কলেজ, ভোলা গার্লস স্কুল, ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকেও ফুল অর্পণ করা হয়।
সকল ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।