মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

লালমোহনে সেচ প্রকল্প দখলের অভিযোগ, ধান আবাদ নিয়ে শঙ্কায় কৃষকরা

শাহিদুল তন্ময়, লালমোহন উপজেলা প্রতিনিধি (ভোলা)
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)–এর একটি সেচ প্রকল্প জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজছকিনা এলাকার একতা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেচ প্রকল্পের মালিক মো. ইউসুফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সেচ প্রকল্প দখলের কারণে পানি সরবরাহ বন্ধ থাকায় কৃষকদের ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে। এতে ধান আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
সেচ প্রকল্পের মালিক মো. ইউসুফ জানান, তিনি ২০০১ সাল থেকে সেচ প্রকল্পের মাধ্যমে স্থানীয় চাষিদের জমিতে ন্যায্যমূল্যে পানি সরবরাহ করে আসছেন। ২০১৯ সালে বিএডিসি থেকে সেচ প্রকল্পের লাইসেন্সও পান। তবে কয়েকদিন আগে স্থানীয় নাগর মাতাব্বরের নেতৃত্বে তার ছেলেরা জোরপূর্বক পাম্পঘর থেকে তাকে বের করে দিয়ে চাবি নিয়ে প্রকল্পটি দখল করেন। ফলে তিনি ঘর খুলতে না পারায় সেচ কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে সমাধান না পেয়ে ন্যায়বিচারের আশায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে প্রায় দুই শতাধিক কৃষকের অন্তত ৫০ একর জমির ধান রোপণে ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের কাছে প্রকল্পটি উদ্ধার করে বুঝিয়ে দেওয়ার দাবি জানান ইউসুফ।
স্থানীয় কৃষক আব্দুস সাত্তার হাওলাদার, মো. এরশাদ ও মো. মোস্তফাসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ইউসুফের নেতৃত্বে সেচ প্রকল্পটি চালু ছিল এবং এর আওতায় ৫০ একরের বেশি জমি রয়েছে। নির্বাচনের পর নাগর মাতাব্বর প্রকল্পটি দখল করায় জমিতে পানি সংকট দেখা দিয়েছে। এতে ধানের চারা নষ্ট হচ্ছে এবং কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
অভিযোগের বিষয়ে নাগর মাতাব্বর দাবি করেন, ২০০১ সালে তিনি ও ইউসুফের ভাই আইয়ুব আলী যৌথভাবে প্রকল্পটি শুরু করেন এবং দীর্ঘদিন একসঙ্গে পরিচালনা করেন। পরে ইউসুফ এককভাবে দখলে নেন বলে অভিযোগ করেন তিনি। এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রকল্পটি তারা দখলে নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..