শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর শহরে আলমগীর হোসেন (৩৫) নামে এক বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) রাত ৭টার দিকে শহরের শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বাসিন্দা এবং মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথার বাম পাশে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, মাথায় সরাসরি গুলি লাগার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..