রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা–চরফ্যাশন সড়কের মাদ্রাসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. মিজান (৩৪), একই উপজেলার আজমেরি আরমিন (২২) এবং রিয়াজ উদ্দিন (৩৭)। রিয়াজ উদ্দিনের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মানিকারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজমেরি আরমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..