রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মিজানুর রহমান (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি শনিবার রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় দায়িত্বে থাকা একজন নাইট গার্ড তাকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখেন। পরদিন ভোরে হাঁটতে বের হওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।

পরে তারা তাৎক্ষণিকভাবে অবহিত করলে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, উদ্ধারকৃত মরদেহের কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের একটি ইনহেলার ও নগদ ৩০ টাকা পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..