শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯৯ জনের প্রাণহানি।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ১৯৯ জনের।

এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৫ হাজার ৭৯২ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..