রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ২টার দিকে স্থানীয় নেতা–কর্মীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো.মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জি এম নজরুল ইসলাম।

দোয়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন ১১ নং ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তানভীর হোসেন অনু। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল। দোয়া শেষে আলহাজ্ব মনিরুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গেনিয়ে একসাথে খাবার খান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইতনা ইউনিয়নের যুবনেতা শেখ রাহাদ আলী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..