রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় ইমদাদ শেখ (৪৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যোগানিয়া আমতলায় এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। তিনি পেশায় একজন গাছ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে , চর ডুমুরিয়া গ্রামের গাছের ব্যপারী সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের সাথে দ্বন্ধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ৭/৮ দিন আগে সোহাগের লোকজনের সাথে ইমদাদের কথা কাটাকাটির হলে তাকে মারধর করে।

পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য সোমবার চেয়ারম্যানের অফিসে দুই পক্ষের শালিস হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে এক পক্ষ দৌড়ে যোগানিয়া বাজারের যেতে গেলে অন্যপক্ষ তাদের ধাওয়া করে আমতলায় গিয়ে ধরে ফেলে। এ সময় অনেকে ঠেকাতে গিয়ে আহত হয়। এ সময় দুর্বৃত্তের কোপে ইমদাদ শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..