বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস।

কুমিল্লায় ইউ,পি মেম্বারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

কুমিল্লার জেলার মনোহরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মো.আবদুর রহিম (৩৮) নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) কেচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রহিম উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মেম্বার রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে।এ ঘটনায় অভিযুক্ত রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা সংক্রান্ত বিষয়ে ইউপি মেম্বার আবদুর রহিমের সঙ্গে পাশের বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর (৫৭) বিরোধ চলছিলো।

এ বিরোধকে কেন্দ্র করে রহমত আলী মেম্বার আবদুর রহিমকে মঙ্গলবার সকালে কেচি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রহমত আলীকে আটক করে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়।

এতে তার অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..