রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নতুন পোশাকে মাঠে ডিএমপি পুলিশ

এস, এম রকিবুল হাসান
  • আপলোডের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) চালু হয়েছে নতুন ইউনিফর্ম। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন পোশাকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই ইউনিফর্ম ব্যবহারের কার্যক্রম শুরু হয়।

নতুন পোশাক পরা কয়েকজন পুলিশ সদস্য জানান, অতীতের নানা অভিযোগ ভুলে নতুনভাবে যাত্রা শুরু করতে এই পোশাক তাদের অনুপ্রাণিত করছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নতুন পোশাক ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে। যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।

সব ইউনিটে এক রঙের পোশাক

নতুন লোহার (আয়রন) রঙের ইউনিফর্ম পুরো বাহিনীর জন্য একই রাখা হয়েছে। ট্রাফিক ও অপরাধ বিভাগের পোশাকেও আর আলাদা রঙ থাকছে না।

নির্ধারিত রঙ অনুযায়ী—

পুলিশ: লোহার (আয়রন) রঙ

র‌্যাব: জলপাই (অলিভ) রঙ

আনসার: সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙ

নভেম্বরেই ইউনিফর্ম পাবে অন্যান্য বিশেষায়িত ইউনিট

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের বিরুদ্ধে দমন–পীড়নের অভিযোগ ওঠার পর বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এর অংশ হিসেবে ডিএমপির পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও এই পোশাক পাবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশও পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম পরবেন। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) পোশাক পূর্বের মতোই থাকবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ, র‌্যাব এবং আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..