রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন

মো: মিজানুর রহমান জেলা প্রতিনিধি, টাঙ্গাইল।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইল জেলাধীন ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ চলতি বছর ২০২৫ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক ও সমমানের) পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ -৫ পেয়ে সেরা সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
১৬অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় এইচএসসি পরীক্ষার ফলাফল হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করতে থাকেন। শুধুমাত্র শিক্ষার্থীরাই নন অভিভাবক ও শিক্ষকদের মাঝেও এ সময় আনন্দের বন্যা বয়ে যায়।
এ বছর এসএসসি পরীক্ষায় ৫৭তম ব্যাচে প্রতিষ্ঠানটি হতে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে শতভাগ ৪৬ জনই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।যার মধ্যে ছিল বিজ্ঞান বিভাগ হতে ৪২ জন ও মানবিক বিভাগ হতে ৪ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ২২ জন পেয়েছেন গোল্ডেন এ প্লাস।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, শিক্ষক মন্ডলীদের তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গাজীপুর জেলার কোল ঘেঁষে টাঙ্গাইল জেলার প্রবেশদ্বারের অতি সন্নিকটে মির্জাপুর উপজেলায় সবুজ শ্যামলে ঘেরা এক অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ অবস্থিত। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বছরের পর বছর সেরা সাফল্যের কৃতিত্ব অর্জন করে চলেছে। এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা মির্জাপুরবাসী সকলের।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..