রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে এবি পার্টির মানববন্ধন ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লার নেতৃবৃন্দ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। জনসংখ্যা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক দিক থেকে কুমিল্লা বিভাগ ঘোষণার পূর্ণ যোগ্যতা অর্জন করেছে। তাই অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগর আহবায়ক গোলাম মুহা. সামদানী, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রতন, মহানগর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম, জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া রাসেল, ২ নং দুর্গাপুর ইউনিয়ন আহ্বায়ক মাছুম বিল্লাহ তুহিন, কাজী বেলাল হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মহানগর যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম শাহিন, ব্রাহ্মণপাড়া সহ-সমন্বয়ক জাকির হোসেন ভূঁইয়া, ১৬ নং ওয়ার্ডের আজাদ সরকার লিটন, ১৫ নং ওয়ার্ড আহ্বায়ক তোহিদুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রায়হান, ১৭ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক হিরন মিয়া, আলমগীর হোসেন, পেয়ার আহমেদ, মনু মিয়া, সদস্য সচিব রুবেল আহমেদ সেন্টু, ৮ নং ওয়ার্ড আহ্বায়ক নাজমুল হুদা, সদস্য সচিব শ্রীমান দেবনাথসহ বিভিন্ন নেতাকর্মী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম সরোয়ার বাচ্চু, সালেহ ইব্রাহিম ও কবি শিপন হোসেন মানব প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..