রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: মো. শাহজাহান

মো: ফোরকান উদ্দিন সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দলের দূরত্ব আছে, তবে বেগম খালেদা জিয়ার সঙ্গে কারও দূরত্ব নেই বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ভোট হবে নিজস্ব প্ল্যাটফর্মে এবং দলীয় ব্যানারে। মার্কা হবে ধানের শীষ। কারও মার্কা দাঁড়িপাল্লা, আবার কারও অন্য মার্কা হবে। তবে একটি বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে; কোনোভাবেই ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।’

শনিবার (৯ আগস্ট) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মো. শাহজাহান বলেন, ‘আজ বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের কাছে সম্মানিত মানুষ। সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানবসেবার মাধ্যমে সবাইকে সাধারণ জীবনযাপন করতে হবে।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন বলেছিলেন আমরা পালাবো না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আজ যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো তাহলে আমরা এত আনন্দ উৎসবের সঙ্গে এখানে আসতে পারতাম না। অনেকে আসতো, তবে মনে ভয় নিয়ে। কখন গ্রেফতার হয়, কখন গুলি করা হয়; এসব ভয় থাকতো। এই ফ্যাসিবাদ থেকে যারা দেশকে মুক্ত করেছিল তাদের মধ্যে কার গায়ে শার্ট ছিল, তার গায়ে পাঞ্জাবি ছিল, কার পরনে লুঙ্গি ছিল না পায়জামা ছিল, আমি এই হিসাব মেলাতে চাই না। আমি একবাক্যে বলতে চাই, যারা আন্দোলন করে ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কাজেই যেকোনো বিষয়ে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।’

সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন কামরান ও আবু নাসের প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..