রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পটুয়াখালীর মহিপুরে ৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পটুয়াখালীর মহিপুরে ৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীব বাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে কোষ্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ নামে তিনটি টি ট্রলিং বোট জব্দ করা হয়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্ট গার্ড নিজামপুর স্টেশন এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ট্রলিং বোটের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..