রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃ’ত্যু

অর্নব নারায়ন ভুইয়া গলাচিপা উপজেলা প্রতিনিধি পটুয়াখালী
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইউনুছ বিশ্বাস চিকনিকান্দি ইউনিয়নের গন অধিকার পরিষদের যুগ্ম আহব্বায়ক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে অবস্থিত নিজের স্ব’মিলের হাউজে বৈদ্যুতিক মোটর দিয়ে নদী থেকে পানি তুলছিলেন ইউনুছ বিশ্বাস। এ সময় অসাবধানতাবশত মোটরটি বিদ্যুতায়িত হলে তিনি স্পর্শে আসেন এবং গুরুতর আহত হন। দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনুছ বিশ্বাস নামে একজন ব্যক্তি নিজস্ব স্ব’মিলের হাউজে মোটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..