বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার দিনে-দুপুরে ছুরিকাঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী: ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইমান গ্রেফতার খোকসায় পুলিশের বিশেষ অভিযান, ৫ আসামি গ্রেপ্তার ও ৪ মাদকসেবীর কারাদণ্ড আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপন নিয়ে সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।

বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গিয়েছে অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে।

এ ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধুর মা আফরোজা খানম বাদী হয়ে গতকালই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।

মামলা সুত্রে জানা গেছে, তোয়াব আলীর ছেলের সাথে ৬ মাস পূর্বে তার মেয়ের বিয়ে হয়। বাড়িতে কেউ না থাকায় ঘুমের ঔষধ খাইয়ে শ্বশুর তার মেয়েকে ধর্ষণ করে। বুধবার বিকালে তার মেয়েকে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া,( দৈনিক সংগ্রাম প্রতিদিন) কে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..