রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালী শহীদ জামালের বাড়িতে ইউএনওর ঈদ উপহার

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে জেলা প্রশাসকের ঈদ উপহার নিয়ে ছুঁটে গেল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হাসান। শনিবার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার পরিবারের হাতে জেলা প্রশাসকের পাঠানো ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। উপহার পেয়ে খুশি শহীদ শাহ্ জামালের পরিবারের সদস্যরা।

এসময় শহীদ জামালের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বড় বাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাফর উল্যাহ, মৌডুবি ইউনিয়নের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপহার বিতরন শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ইউএনও।
এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আমরা ২০২৪ গণ অভ্যুত্থানে শহীদ শাহ জামাল ভূঁইয়ার পরিবারের সাথে আজকে দেখা করেছি। তাদের পারিবারিক খোঁজখবর নিয়েছি। জেলা প্রশাসক স্যার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। এ ছাড়াও শহীদ জামালের পরিবারে আর্থিক কিংবা অন্য কোন সমস্যা রয়েছে কি না এ বিষয়ে কথা বলেছি। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সরকারি সহযোগীতা দেয়া অব্যাহত আছে। একই সাথে আগামী দিনে যদি তারা কোন সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমরা সব সময় তাদের পাশে আছি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..