রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আন্দোলনে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ঢাকার ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দীনের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। পুলিশ সাকিব মুন্সিকে আটক করলেও সিফাত মুন্সি পলাতক রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শহীদ জসিমের মেয়ে ওইদিন সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে তাকে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

দুমকি থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..