রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাউফলে সংঘর্ষে নারীসহ  আহত ৭ জন 

সুদীপ সাহা উপজেলা প্রতিনিধি, বাউফল, পটুয়াখালী
  • আপলোডের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
 বাউফলে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এলাকায় এ ঘটনা ঘটেছে।
 আহতরা হলেন, রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০), আশিক (২৮)। এরমধ্যে আশিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাউফল স্বাস্থ্য তমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
 স্থানীয়রা জানান, জমি নিয়ে আপন দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বরের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মধু মেম্বার ছোট ভাই রনজিত দাসের উপর হামলা করেন। এসময় উভয় পরিবারের লোকজন দেশী অস্ত্রসসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মধু মেম্বর জানায়,তিনি ও তার পরিবারের লোকজন দীর্ঘ বছর ধরে বিএনপি করেন। এ কারণে তার ছোট ভাই রনজিত তার উপর ক্ষুব্দ ছিলেন। বিএনপি করার অপরাধে বিগত দিনে রনজিত তাকে ও তার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে জখম করে।
 রনজিত দাস এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কোন লোক বড় ভাই মধু মেম্বারের উপর হামলা করেনি। তার ভাই প্রথম হামলা করেছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে। কোন রাজনৈতিক কারণে ঘটেনি।
 বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানায়, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি । পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। তবে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..