রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শরণখোলায় “উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর , ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ কবির হোসেন কিবরিয়া (বাগেরহাট) শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

 

উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ আজ সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন শরণখোলার ফিল্ড
সুপারভাইজার (এফএস) জনাব আব্দুল হাদী আকুঞ্জির সভাপতিত্বে এবং এম.কে.এইচ.কিবরিয়া’র , উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং রায়েন্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জনাব মাওলানা মনিরুজ্জামান,রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, আর,কে,ডি,এস পাইলট বালিকা বিদ্যালয়, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট, বাংলাবাজার শিশু একাডেমি, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা , তাফালবাড়ি আল কুরআন ইনস্টিটিউট একাডেমি সহ শরণখোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে । কুরআন তিলাওয়াত, হামদ নাত, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..