রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বিক্ষোভ 

সুদীপ সাহা উপজেলা প্রতিনিধি, বাউফল, পটুয়াখালী
  • আপলোডের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বিক্ষোভ
 বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দুই সদস্য ও এক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সময় এক সদস্যের মাথার পাগড়ী ও মুখের দাড়িও ছিড়ে নিয়েছে হামলাকারীরা। শনিবার বেলা ১১ টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এঘটনাটি ঘটেছে। আহত সূত্রে জানায় গত শুক্রবার পবিত্র জুম্মায় মাওলানা মনিরুজ্জামান ওজিবুল্লাহ বাংলাদেশ জামায়েত ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়ানপাশা জামে মসজিদে আলোচনা করেন। ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাঁধা দেন। বিষয়টি মসজিদে সমাপ্তি ঘটে।
কিন্তু ওই একই বিষয় নিয়ে সকাল শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ ও রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল আমীরাবাদ বাজারে জামায়াতের সদস্য ওজিবুল্লাহ, মো. নাঈম আবদুল্লাহ ও আলআমীন কে একসাথে পেয়ে তাদের উপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তী করেন। জরুরী বিভাগের ডাক্তার জানান, আহত তিনজনের মধ্যে আল আমীনের অবস্থা আশংকাজনক। মো. আবদুল্লাহ জানান, তার বৃদ্ধা মা প্রাণ ভিক্ষা চেয়ে তাকে ছাড়িয়ে আনেন এই শর্তে যে, তিনি আর কোনদিন জামায়াত ইসলামী সংগঠনের সাথে জড়িত হবেন না।
অভিযোগের বিষয়ে মিরাজের সাথে তার মুঠফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..