রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রায়েন্দা ফেরিঘাটের কাজের মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর।

মোঃ কবির হোসেন কিবরিয়া, শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
রায়েন্দা মাছুয়া ফেরিঘাটের কাজ শেষ পর্যায়ে, এলাকাবাসীর অভিযোগ কাজের মান ভালো না। নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীতে সংযোগ স্থাপনকারী ফেরিটি রিমেল বন্যায় রায়েন্দা অংশের ঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার  দীর্ঘদিন পরে কাজ শুরু হলেও কাজের মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরজমিনে ঘুরে দেখা গেছে, ঘাটে যেসব ইট ব্যবহার করা হয়েছে তার মান ভালো না, পাইলিং ঝুঁকিপূর্ন। এলাকাবাসী সূত্রে জানা যায় স্বাভাবিক জোয়ারের স্রোতে বা সামান্য বন্যার আঘাতে এই ঘাট পুনরায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই রড সিমেন্ট ব্যবহার করে ঘাট টি মজবুতভাবে তৈরি করা উচিত। ঘাটের কাজের দায়িত্বে থাকা ম্যানেজারের সাথে আলাপ করলে তিনি জানান, কিছু ইট সমস্যা ছিল, তা এলাকাবাসীর দাবীর মুখে পুনরায় পরিবর্তন করে আনা হয়েছে এখন কোন সমস্যা নেই সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।
দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি চলাচলে মঠবাড়িয়া শরণখোলার মানুষের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল রিমেলের বন্যায় ঘাট টি ক্ষতিগ্রস্ত হয়ে সে স্বপ্ন বিধ্বস্ত হয়ে গেছিল পুনরায় ঘাট টি নির্মিত হলে মঠবাড়িয়া শরণখোলা সহ দক্ষিণ অঞ্চলের মানুষের সেতুবন্ধন তৈরি হবে বলে মনে করেন এলাকাবাসী ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..