রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা ভালুকা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

মাহাবুব আলম রাহাত ভালুকা, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন। এই ঘটনায় ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) ময়মনসিংহের পাটগুদাম ব্রিজমোড় এলাকায় তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে পূর্ব নির্ধারিত অ্যাসাইনমেন্টে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা একজন বাইক থেকে পড়ে যায়।

ওই সময় কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী পাথর তুলে

সাংবাদিক হোসাইন শাহীদকে মারতে উদ্যত হন। সহকর্মীকে বাঁচাতে গেলে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর চড়াও হন তারা। এসময় পাথর দিয়ে আঘাত করলে হাত ভেঙে যায় ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের।  পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলায় কর্তব্যরত গণমাধ্যমকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। পরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী এক জনকে আটক করে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..