সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা

বাউফলে বিএনপি নেতার, যৌথ বাহিনীর  হাতে গ্রেপ্তার

সুদীপ সাহা উপজেলা প্রতিনিধি, বাউফল,
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বাউফলের কালাইয়া ইউনিয়নের বগি তুলতলা এলাকায় জেলেদের উপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৮অক্টোবর)  দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার (৩অক্টোবর) ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্রসন্ত্র নিয়ে  হামলা চালিয়ে জাফর,মনির ও দেলোয়ারসহ কয়েক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদি হয়ে ৫ অক্টোবর বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদকে ২ নম্বর আসামী করা হয় । গ্রেপ্তারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারি বলে জানা গেছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..